লোড হচ্ছে...
আজঃ 05 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের স্ত্রীকে হত্যার চেষ্টা, বাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মাহমুদুল হাবিব রিপন
‎গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী গ্রামে প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয় সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের (৪৮) বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী মোছাঃ আফরুজা বেগমকে নির্মমভাবে হত্যার চেষ্টা ও ঘরবাড়ি লুটপাট করেছে দুর্বৃত্তরা। বর্তমানে আহত আফরুজা বেগম গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
‎এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ এবং সংবাদ প্রকাশের জের ধরে ২৬ আগস্ট সকাল ১০টার দিকে প্রভাবশালী মুজিবুর রহমানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা হামলায় অংশ নেয়। হাতে লোহার রড, ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে তারা সাংবাদিক মিলনের বাড়িতে প্রবেশ করে। অভিযুক্তদের মধ্যে আছেন জিল্লুর রহমান, জিয়াউর রহমান, জুয়েল রানা, সাজেদুর রহমান, খোকন মিয়া, বেলাল মিয়া, মজিবর রহমান, শাহিনুর বেগম, রাবেয়া বেগম, তাহমিনা বেগম এবং আরও অজ্ঞাত ১০-১২ জন।

‎হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পশ্চিম দুয়ারীর ঘরের তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ দশ হাজার টাকা লুট করে নেয়। এ সময় জিয়াউর রহমান ধারালো ছোরা দিয়ে আফরুজা বেগমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর জুয়েল রানা তার বুকের ওপর বসে শ্বাসরোধের মাধ্যমে হত্যা চেষ্টা চালান। সাজেদুর রহমান তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং খোকন মিয়া কাপড় টেনে শ্লীলতাহানি করে।

‎আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আফরুজা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
‎সাংবাদিক মিলন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় ১০ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ দণ্ডবিধির বিভিন্ন ধারা

 (১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৫০৬/১১৪/৩৪) অনুযায়ী মামলা রুজু করেছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

‎এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, সাংবাদিক পরিবারকে টার্গেট করে পরিকল্পিতভাবে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2