লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

‎স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্পে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। এ সময় পাম্প চালু করার মুহূর্তে শিহাব বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও একই তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনেই মারা যান।

‎প্রায় আধা ঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা প্রথমে শিহাবের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর শহিদুল ইসলামের মরদেহও সেচপাম্পের পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2