লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

ঢাকার কলাবাগান থানার এসআই ৬ দিন যাবত ‘নিখোঁজ’।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: নিখোঁজ পুলিশ সদস্য মো. রাকিবুল হাসান সরকার শুভ (৩২)

মো. নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ঢাকার কলাবাগান থানার উপ -পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে ‘নিখোঁজ’। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৬ দিনেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাড়িতে আর্তনাদ করছেন স্ত্রী। আর ছেলের ফেরার অপেক্ষায় বৃদ্ধ বাবা।

নিখোঁজ পুলিশ সদস্য মো. রাকিবুল হাসান সরকার শুভ (৩২) গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের বৈরাগবাড়ি এলাকার মো. মাইজুদ্দিন সরকারের ছেলে। তিনি রাজধানী ঢাকার কলাবাগান থানার পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

রোববার (৩ মে) রাতে নিখোঁজ পুলিশ সদস্যের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতবাড়ির বারান্দার এক কোণে মনভার করে বসে রয়েছেন শুভর বাবা মো. মাইজুদ্দিন সরকার। অজান্তেই চোখ বেয়ে অশ্রু ঝরছে। বুক চাপড়িয়ে আর্তনাদ করতে দেখা গেছে তাঁকে। নিখোঁজ পুলিশের সদস্যের স্ত্রী সামিয়া সাধারণত পরপুরুষের সামনে আসেন না। পাশের রুমে বসে স্বামীর সঙ্গে কাটানো দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন। আর দোয়া চাইছেন স্বামী যেন সুস্থভাবে ফিরে আসেন।


শুভর বাবা মো. মাইজুদ্দিন জানান, গত ২৮ এপ্রিল রাতে ঢাকার কলাবাগান থানা থেকে ফোন করে জানতে চায়, শুভ বাড়িতে আসছে কি না। তাৎক্ষণিক পুত্রবধূ সামিয়াকে ডেকে এনে ফোন তাঁর হাতে দিই। কলাবাগান থানার সেকেন্ড অফিসার জানান, শুভর সাতটা থেকে ডিউটি। কিন্তু তিনি অনুপস্থিত। এমন খবর পাওয়ার পর থেকে তাঁরা খুবই চিন্তিত। কিছুতেই তাঁদের ভয় কাটছে না। তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ছেলের বিয়ে সম্পন্ন করেন। বিয়ের বয়স মাত্র পাঁচ মাস। তিনি বলেন, ‘২০২২ সালে পুলিশে চাকরি হয় শুভর। চাকরির শুরুতে কক্সবাজারে ছিল। এক মাস হলো বদলি হয়ে কলাবাগান থানার যোগদান করে। মুহূর্তেই আমার সুখের সংসারে ভয় নেমে এল। মহান আল্লাহ তায়ালা যেন সুস্থ অবস্থায় ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন।’

মো. মাইজুদ্দিন আরও বলেন, ‘আমি অসুস্থ মানুষ। এমন খবর পাওয়ার পর থেকে নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পুলিশ শুধু বলছে, তারা কাজ করছে, ধৈর্য ধরতে বলছেন।’

নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী সামিয়া জানান, গত ২৩ এপ্রিল ছুটি শেষে কর্মস্থলে যান। সর্বশেষ ২৮ এপ্রিল বিকেলে স্বামীর সঙ্গে ফোনে কথা হয়। সার্বিক খোঁজখবর নেন। আজ ছয় দিন পার হলো তাঁর ফোন বন্ধ। কোনো ধরনের খোঁজখবর পাচ্ছেন না। চোখের জলে কেঁদে কেঁদে স্বামীর জন্য দোয়া করছেন। স্বামী ফেরার অপেক্ষায় দিনানিপাত করছেন  অন্ধঃসত্বা স্ত্রী সামিয়া। ভয় যেন কিছুতেই কাটছে না তাঁর।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক  বলেন, মঙ্গলবার বিকেলে রাত্রীকালীন ডিউটির কথা বলে ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন এসআই শুভ। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত হওয়ার পর থেকে তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী সময়ে নিখোঁজ নিশ্চিত হয়ে তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ। তাকে খুঁজে পাওয়ার পুর্ব মুহুর্ত পর্যন্ত আমাদের অনুসন্ধান কাজ অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2