লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চসিকের পরিচ্ছন্নকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১ কোটি ৬৩ লাখ টাকা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুদানের আওতায় চসিকের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে পাবেন।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মোট ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নকর্মীর জন্য সর্বমোট ৯ কোটি ৬৯ লাখ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল ১৫ মার্চ(রোববার) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ অনুদান পেয়েছে। প্রথমবারের মতো চসিকের পরিচ্ছন্নকর্মীরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই অনুদান পাচ্ছেন, যা অত্যন্ত গর্বের বিষয়। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পরিচ্ছন্নকর্মী কাজ করেন। সবাই এই অনুদানের আওতায় আসবেন।

তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা কাজের প্রতি উৎসাহ ও প্রেরণা যোগাবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ তাদের সেই অবদানের স্বীকৃতি।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই সহায়তা পরিচ্ছন্নকর্মীদের পরিবারে ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2