লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কালাইয়ে টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেপ্তার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

সাজ্জাদুল হক জয়পুরহাট 

জয়পুরহাটের কালাইয়ে টিসিবির স্বল্পমূল্যের মালামাল ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় জনতার হাতে আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনজনকে আসামি করে আজ শুক্রবার সকালে কালাই থানায় মামলাটি করেন উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল।

এ মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন—বেলাল হোসেন ও রতন মিয়া। টিসিবি পণ্য পাচার করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে তাঁরা আটক হন। তাঁদের গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। মামলার অপর আসামি টিসিবির ডিলার আবদুল মতিন গোপনে।

থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ভ্যানে করে টিসিবির ১২ বস্তা পণ্য নিয়ে যাওয়ার সময় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে ভ্যানসহ বেলাল ও রতনকে বাধা দেন স্থানীয় লোকজন।

এর মধ্যে বেলাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী, আর রতন ভ্যানচালক। তাঁরা জানান, টিসিবির ডিলার আবদুল মতিন গতকাল টিসিবির পণ্য বিতরণ শেষে চাল, ডাল, ছোলা ও তেল বেলালের কাছে বিক্রি করেছেন। তাঁরা ১২টি প্লাস্টিকের বস্তায় করে মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে মোসলেমগঞ্জ বাজারে পৌঁছার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁদের আটকানো হয়। বস্তা খুলে টিসিবির পণ্য দেখতে পান তাঁরা। বিষয়টি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতন আটক করে। টিসিবির মালামালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বাদী হয়ে টিসিবির ডিলার আবদুল মতিনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আটক ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতনকে গ্রেপ্তার দেখানো হয়। তবে এখনো টিসিবি ডিলার আবদুল মতিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী গোলাম বুলবুল বলেন, টিসিবির ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল ও ৯৭ বোতল সয়াবিন তেল পাওয়া গেছে। টিসিবির ডিলার আবদুল মতিন বাইরে মালামালগুলো বিক্রি করেছিলেন।
ঘটনার পর থেকে লাপাত্তা ডিলার আবদুল মতিন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কল ধরেননি।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করেছিলেন ডিলার আবদুল মতিন। সেগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটকে দেন। পণ্যের ক্রেতা বেলাল ও ভ্যানচালক রতনকে আটক করে থানাহেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2