লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কোটালি পাড়ায় কম্বল দেওয়ার নামে স্বাক্ষর নিয়ে বদলীর আবেদনের অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ঘাঘর কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। 

কোটালিপাড়া উপজেলার ৬ নং ঘাঘর কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বদলীর আবেদনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত ৩/১২/২০২৫ তারিখে ১৭৩ জন অভিভাবকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন জমা দেওয়া হলেও সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, এটি মূলত একটি কুচক্রী মহলের সুপরিকল্পিত ষড়যন্ত্র।

​অনুসন্ধানে জানা যায়, শিক্ষিকা তপতী বাড়ৈ-এর বিরুদ্ধে করা ওই আবেদনে সাধারণ অভিভাবকদের ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। অভিযোগনামার একাধিক স্বাক্ষরকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদেরকে শিক্ষিকার বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। উল্টো শীতবস্ত্র বা ‘কম্বল দেওয়া হবে’—এমন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টিপসই ও স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

​হাসিনা বেগম নামে এক নারী জানান, তাঁর দুই ছেলে খাইরুল এবং রবিউলের স্বাক্ষর নেওয়া হয়েছে কিছু না জানিয়েই। তাদেরকেও কম্বল দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকি অভিযোগনামায় স্বাক্ষর জাল করার মতো গুরুতর ঘটনাও ঘটেছে। তালিকার ১৪০ নম্বর ক্রমিকে মরিয়ম নামে এক প্রতিবন্ধী কিশোরীর স্বাক্ষর দেখানো হলেও মরিয়ম নিজে জানিয়েছেন, তিনি কোনো স্বাক্ষর করেননি। ১৯ নম্বর ক্রমিকে দেখানো রহমান মামুন নামের এক ব্যক্তি, যিনি মূলত অশিক্ষিত এবং কেবল নামটুকু লিখতে পারেন, তিনিও জানিয়েছেন যে তিনি এমন কোনো আবেদনে সই করেননি। এছাড়া ৭০ নম্বর ক্রমিকে আদুরী নামে এক মহিলার নাম থাকলেও তিনি জানান, তিনি স্বাক্ষর করতেই জানেন না।

​স্কুলটির সার্বিক পরিবেশ নিয়েও পাওয়া গেছে উদ্বেগজনক তথ্য। ৯২ জন ছাত্রছাত্রীর নাম তালিকায় থাকলেও সরেজমিনে মাত্র ২১ জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে স্কুলে মাত্র ২ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে দীপক রায় নামে এক শিক্ষক জানান, তিনি মাত্র তিন দিনের জন্য মৌখিক ডেপুটেশনে সেখানে এসেছেন। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, স্কুলের পেছনে বাড়ি—এমন ফাহিমা নামের এক বহিরাগত মেয়েকে দিয়ে সেখানে শিক্ষকতা করানো হচ্ছে বলে জানা গেছে। এ প্রতারণামূলক আবেদনের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বেআইনি ও বিধি বর্হিভূতভাবে অত্র বিদ্যালয়ের শিক্ষক তপতী বাড়ৈকে মৌখিক ডেপুটেশনে অন্যত্র বদলী করেছেন। তার পরিবর্তে এখানে যাকে দিয়েছেন তিনি এখানে যোগদান না করে চিকিৎসা ছুটিতে গেছেন। 

​এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা নমিতা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত তাঁকে সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে নিষেধ করেছেন।

​স্থানীয় সচেতন মহলের দাবি, একজন নিষ্ঠাবান শিক্ষিকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এই ভুয়া গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2