লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চট্টগ্রামে জাল দলিলে নামজারি: এসিল্যান্ডসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের হাটহাজারীতে জাল দলিল তৈরি করে পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে সাবেক সহকারী কমিশনার (ভূমি)সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সাখাওয়াত হোসেনের আদালতে গিয়াস উদ্দীন খাঁন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৫০৬(২), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন— নওশাদুল ইসলাম খাঁন, মোছাম্মৎ সৈয়দা নুসরাত জাহান চৌধুরী, জেরিন ইসলাম খানম, তাসনিম ইসলাম খানম, আকিবুল ইসলাম খান, রিয়াজুল ইসলাম খান মহিউদ্দীন শাহ, মুজাফফর আহাম্মদ খাঁন, তাপস দেওয়ানী, মোহাম্মদ শের আলী শাহ, দিদারুল ইসলাম খাঁন ও দিলীপ চৌধুরী।

এ ছাড়া হাটহাজারী উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জুলকার নাঈম, ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা কাজী আশরাফ উদ্দীন এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো এম এ সাত্তার খানকেও বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ফতেয়াবাদ সাব-রেজিস্ট্রি অফিসে ১৯৯৯ সালের ১০ অক্টোবর ‘নির্দ্দায় ছাফ বিক্রয় কবলা পত্র’ শিরোনামে একটি ভুয়া দলিল তৈরি করেন। ওই দলিলে গিয়াস উদ্দীন খাঁনের মৃত চাচা ফোরক আহাম্মদ খান ও বাবা ফরিদ আহম্মদ খানকে জীবিত দেখিয়ে ভুয়া স্বাক্ষর ও টিপসই ব্যবহার করা হয়। অথচ ফোরক আহম্মদ খান ১৯৯২ সালে এবং ফরিদ আহম্মদ খান ১৯৮৭ সালে মারা যান।

অভিযোগে আরও বলা হয়, ওই ভুয়া দলিল ব্যবহার করে হাটহাজারী উপজেলা ভূমি অফিসে নামজারির আবেদন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা দলিলের সত্যতা যাচাই না করে এবং বাদীকে কোনো নোটিশ না দিয়েই ২০২৩ সালের ২২ আগস্ট নামজারি খতিয়ান তৈরি করে দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে গিয়াস উদ্দীন খাঁন আসামিদের বসতঘরে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2