লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

ঝাড়ফুঁকের প্রলোভনে চট্টগ্রামে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাংবাদিক ও বৈদ্যসহ ৪ জন গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: আসামি গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

ঝাড়ফুঁককে কেন্দ্র করে ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলা, চারজন আদালতে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্বামীকে ফিরিয়ে আনার আশায় ঝাড়ফুঁক করাতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজল কান্তি দাশ ওরফে সজল বৈদ্য (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় গোপনে ভিডিও ধারণ করে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সাতকানিয়া থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) ধারায় সজল বৈদ্যকে একমাত্র আসামি করে মামলা করেন (মামলা নং-৩২)।

এজাহার সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার লাউয়ের খীল গ্রামের মছুদা আকতার (৩২) গত বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের মাস্টারপাড়ায় সজল বৈদ্যের বাড়িতে যান। সেখানে তাবিজ-কবচ ও ঝাড়ফুঁকের কথা বলে তাকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত সজল কান্তি দাশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে, সজল বৈদ্যের স্ত্রী ঝর্না রানী দাশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন (মামলা নং-৩৩)। অভিযুক্তরা হলেন— বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪৩), পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর এলাকার নুরুল আবছার (৪২) এবং আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ এলাকার মো. জয়নাল উদ্দিন (৩১)।

চাঁদাবাজির মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার পর ওই নারী বাড়ি থেকে বেরিয়ে গেলে তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সজল বৈদ্যের বাড়িতে প্রবেশ করেন। পরে গোপনে ধারণ করা ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তারা দুই লাখ টাকা দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নারীর সঙ্গে থাকা একটি ব্যাগে গোপন ক্যামেরা ছিল, যার মাধ্যমে ঘটনাটি ধারণ করা হয়। পরে এক পর্যায়ে ওই তিনজন কক্ষে প্রবেশ করে টাকা দাবি করলে উত্তেজনা সৃষ্টি হয়। সজল বৈদ্য ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও তারা দুই লাখ টাকার দাবিতে অনড় থাকেন।

একপর্যায়ে সজল বৈদ্যের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় দণ্ডবিধির ৪৪৮, ৫০৬, ৩৮৫ ও ৪১৯ ধারায় মামলা করা হয়েছে। আটক তিন আসামিকেও আদালতে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, “ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটিতে সজল বৈদ্য এবং অন্যটিতে তিনজনকে আসামি করা হয়েছে। চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।”

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, উভয় মামলাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2