লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কুমিল্লার মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ

​মোঃ নাহিদ মিয়া, মেঘনা উপজেলা প্রতিনিধি:

(কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা তীব্র গরমে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ও ভোগান্তির সম্মুখীন হচ্ছে। অসহনীয় গরমে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

​স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সময়মতো কাজ শেষ করতে না পেরে অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

​এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা মাছ-মাংস ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​মেঘনা সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ অনেক কম। উপজেলায় চাহিদাকৃত ১১ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই কর্তৃপক্ষকে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2