লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে লায়নিজমের বিকাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং গত ৬৮ বছর ধরে অনন্য অবদান রেখে চলেছে। একটি ক্লাব থেকে শুরু হয়ে বর্তমানে চট্টগ্রামে শতাধিক ক্লাবে লায়নিজমের বিস্তার ঘটেছে। 

এই ধারাবাহিকতা ভবিষ্যত নেতৃত্ব ধরে রাখবে। লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এ অভিমত ব্যক্ত করেন। ৫ মে(মঙ্গলবার) রাতে চট্টগ্রাম নগরীর সিনিয়র্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঞা, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এবং সিএলএফ চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ৬৮তম চার্টার নাইট চেয়ারম্যান লায়ন এম সোহেল খাঁন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন।

বিশেষ অতিথির বক্তব্যে লায়ন কোহিনূর কামাল বলেন, এই ক্লাবের ঐতিহ্য অসাধারণ, যা এগিয়ে নেওয়াই আমাদের দায়িত্ব। লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, প্রাক্তনদের স্বপ্নকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তমান নেতৃত্বের। লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, লায়নিজমে ব্যক্তিগত কোনো বিষয় নেই, এটি সম্মান ও সেবার জায়গা।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সমাজের কম সৌভাগ্যবান মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সদস্য ও প্রাক্তন গভর্নর লায়ন আসলাম চৌধুরীসহ প্রাক্তন গভর্নর নাজমুল হক চৌধুরী, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, এম মনজুর আলম এবং লায়ন কামরুন মালেক উপস্থিত ছিলেন।

বক্তারা মানবতার জয়, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত বিশ্ব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, সাগর ও পাহাড়বেষ্টিত চট্টগ্রাম প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেখানে ১৯৫৮ সালের ২ এপ্রিল বাংলাদেশে লায়ন্স কার্যক্রমের সূচনা করেন মরহুম লায়ন এম আর সিদ্দিকী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন তপন কান্তি দত্ত ও লায়ন আয়েশা হক শিমু।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2