লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের অন্যতম ঐতিহ্যবাহী ও সুপরিচিত সংগঠন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম জহিরুল ইসলাম।

শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম সানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সাধারণ সম্পাদক মাসুদ রানা বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ সাদেক মিয়া আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। প্রতিবেদনের ওপর উপদেষ্টা ও সদস্যরা মতামত প্রদান করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে এবং রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হলে সেলিম শেখ (দৈনিক আমাদের কণ্ঠ), এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ) প্রার্থীতা ঘোষণা করেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়।

পরে শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেনের প্রস্তাব এবং সদস্যদের সম্মতিতে কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমনি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহি) ও মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।

দীর্ঘদিন ধরে শ্রীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, প্রশিক্ষণ কার্যক্রম এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2