লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাজীপুরের শ্রীপুরে আসামী গ্রেফতার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ সদস্য আহত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ মোঃ নাজিম উদ্দিন 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে আসা টাঙ্গাইল সদর থানা ও শ্রীপুর থানা -পুলিশের ওপর হামলা হয়েছে। ডাকাত ও ভুয়া পুলিশ বলে প্রচার চালিয়ে আসামিদের স্বজনেরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন এবং লোকজন জড়ো করে এই হামলা চালান।

একপর্যায়ে আসামিদের বাড়ির কয়েকজন নারী পুলিশ সদস্যদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেন। এ ঘটনায় দুই থানার ১১ সদ্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন টাঙ্গাইল সদর থানার এবং পাঁচজন শ্রীপুর থানার পুলিশ সদস্য।

আজ রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ঐ দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়। তাঁদের নাম জানা যায়নি।

অপহরণ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও তাঁর বাবা মনির হোসেন (৫০)। অন্য দুজনের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।


গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা 
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। এ সময় তাঁরা শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতা চান। পরে শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা-পুলিশ মাওনা গ্রামের আদিল ও তাঁর বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে।’


মিজানুর রহমান আরও বলেন, ‘এ সময় বাড়ির লোকজন ডাকাত আসছে, ভুয়া পুলিশ আসছে বলে ডাক-চিৎকার দেয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এতে ১১ পুলিশ সদস্য আহত হন। আসামিদের বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং ওই দুই আসামিকে ছিনিয়ে নেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ দৈনিক ভোরের কথা প্রতিনিধিকে বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান চালানো হয়। এ সময় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া দুই আসামি এবং দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2