লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কারাগার থেকে মুক্তি পেয়েই দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মো:মাজাহারুল ইসলাম জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে জামিনে মুক্ত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল-এর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার এবং সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার মামলাসহ একাধিক মামলায় কয়েক মাস কারাগারে থাকার পর গত ১৭ মে আদালত থেকে জামিন পান ওবায়দুর রহমান বেলাল। মঙ্গলবার দুপুরে তিনি চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন।

পরে ওই পরিদর্শনের ছবি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় তেঘরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে তেঘরিয়া হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, শফিউল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মিয়া-সহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন এবং এলাকায় দলীয় কার্যক্রম চালানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে উসকানিমূলক ও সহিংসতাকে উৎসাহিত করতে পারে—এমন বক্তব্য প্রকাশ করা হয়নি।
বক্তারা দাবি করেন, চরপাকেরদহ ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমান বেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2