লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র সমাবেশ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শেখ সাদী সুমন 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ ও পরিবেশ দূষণ রোধের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বানে এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা আমিনপুর এলাকার জনভোগান্তি নিরসনে দ্রুত ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

​‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বিশিষ্ট নাগরিক মাহফুজুর রহমান পুষ্প, যুবদল নেতা শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম এবং ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আহসান আল মোহাব্বত।

​সমাবেশে সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, "আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং এলাকায় বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।"

​অন্যান্য বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ করতে হবে। একটি পরিকল্পিত পৌরসভার আবাসিক এলাকায় এমন ডাম্পিং স্টেশন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​উক্ত প্রতিবাদী সমাবেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2