লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য: প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ৩ মাদক কারবারি।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ​শেখ সাদী সুমন,

​ব্রাহ্মণবাড়িয়া: মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা মাদক চক্রের তিন সক্রিয় সদস্য। আজ রোববার (১৫ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

​অভিযানে মাদকসহ গ্রেফতার যারা:
​গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া (৩৩), নরসিংদীর রায়পুরা থানার চান্দেরকান্দি গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৮) এবং একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আলমগীর (৩৮)।

​অভিযান ও উদ্ধার প্রক্রিয়া:
​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ চালক আলমগীর মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​পরবর্তীতে সকাল ৭টা ৫৫ মিনিটে দ্বিতীয় অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী ইয়াকুব ও আলমগীরের হেফাজত হতে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরাধে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে।
মাদক সিন্ডিকেটের নেপথ্য:
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা মূলত পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা সরবরাহ করে আসছিল।

​আইনি ব্যবস্থা: এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2