লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

আগামী নির্বাচনে যারা পি আর পদ্ধতি চায় তাদের মুখে এক অন্তরে আর এক : এস এম জিলানী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপালগঞ্জ প্রতিনিধি,

আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পি আর পদ্ধতি চায় তাদের মুখে এক অন্তরে আর এক। পি আর পদ্ধতি চাওয়ার বিষয়ে আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজ বুধবার  বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে  তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পি আর  মানে কেউ বলেন পাকিস্তান রিটার্ন কেউ বলে পাবলিক রিলেশন একেকজন একেক ধরনের মিন করে। তবে আমি যতটুকু বুঝি পি আর হচ্ছে নির্দিষ্ট কোন প্রতিনিধি থাকবে না আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। অথচ জামায়াতে ইসলামী সারাদেশে তাদের  মনোনীত প্রার্থী করে রেখেছেন। ইতিমধ্যে তারা প্রত্যেকটি নির্বাচনী এলাকায় নির্দিষ্ট করে দিয়েছে কে কোন এলাকার প্রার্থী।

অর্থাৎ তারাও জানে এই পি আর পদ্ধতিতে নির্বাচন হবে না। সংবিধানেও নেই। আমরা জানি সংবিধানের  বাইরে এখন আর কিছু হচ্ছে না। তারা যদি এতই জনপ্রিয় হয় নির্বাচিত হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধন করে পি আর  পদ্ধতি চালু করুক। 

এর আগে তিনি বিভিন্ন মন্দির পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বলেন এদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। এ সময় কোটালীপাড়া উপজেলা  বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2