লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

বান্দরবানে হিল হাফ ম্যারাথন সিজন ২ অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বান্দরবান প্রতিনিধিঃ দীপংকর মল্লিক, 

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘হিল হাফ ম্যারাথন সিজন-২।

 আজ শনিবার (১৮ অক্টোবর) ভোরে বান্দরবান হিল রানার্স-এর আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনী, পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান পৌরসভার সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

বান্দরবান সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হয়ে চিম্বুক সড়কের আঁকা-বাঁকা, উঁচু-নিচু পাহাড়ি পথ অতিক্রম করে আবার রাজার মাঠেই শেষ হয় এই  হিল ম্যারাথন  প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী, পুরুষ ও শিশু সহ ৫০০ জনেরও বেশি দৌড়বিদ তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন। এরমধ্যে ছিলেন ৬৫ জন নারী দৌড়বিদও।

প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স এর আহ্বায়ক শহিদুর রহমান (সোহেল)সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও সংগঠকগণ।

আয়োজক শহিদুর রহমান জানান, এই আয়োজনের মাধ্যমে পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জীবনের পথে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।

প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। এসময় আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিযোগিতার ফলাফল ১০ কিলোমিটার বিভাগ পুরুষ: মো. জাকির হোসেন ৪৪ মিনিট ২৭ সেকেন্ড। নারী মাহাবুবা মারিয়া ১ ঘণ্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড।

২১.১ কিলোমিটার বিভাগ পুরুষ মামুন আহম্মেদ  ১ ঘণ্টা ১৮ মিনিট ৩৫ সেকেন্ড নারী তাবাছুম ২ ঘণ্টা ৩০ মিনিট ৭ সেকেন্ড।২১.১ কিলোমিটার বেটার রান বিভাগ পুরুষ জসীম উদ্দিন ১ ঘণ্টা ৩৩ মিনিট ৪ সেকেন্ড, নারী দিলারা আক্তার ২ ঘণ্টা ৪৮ মিনিট ২১ সেকেন্ড।

প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই হিল হাফ ম্যারাথন শুধুমাত্র বান্দরবানের পর্যটন নয়, দেশের ক্রীড়াঙ্গনেও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করতে তারা প্রস্তুত, যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পাওয়া যায়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2