লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে রোববার ভোররাতে গরু চোর সন্দেহে গ্রামবাসী তিন জনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচাজ বুলবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল। গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলার সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। পালাতে গিয়ে চোরের দলের তিন সদস্য প্রথমে পাশের একটি জঙ্গলে এবং পরে প্রাণ বাঁচাতে রাস্তার ধারের একটি পুকুরে লাফ দেয়। সেখানেই স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের সংঘবদ্ধ এই চক্রটি পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে বাকি সদস্যরা পিকআপসহ পালিয়ে যায়। নিহতদের সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সক্রিয় গরুচোর চক্রের সদস্য বলে ধারণা করছেন স্থানীয়রা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2