লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জে যাত্রীবাহী নাবিল ক্ল্যাসিক বাস থেকে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া ঐক্যপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে।

‎গ্রেফতারকৃত যুবক হলেন মোঃ মামুন রহমান (৩০), পিতা- মোঃ মাহাবুব আলম, মাতা- মোছাঃ আরজিনা খাতুন। তার বাড়ি দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নপুর এলাকায়।
‎অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার পরিদর্শক তরুন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই আবুল কাশেম, এএসআই শাপলা রানী সিংহসহ ছয় সদস্যের একটি রেইডিং টিম বুজরুক বোয়ালীয়া এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল ক্ল্যাসিক বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে বাসের বাম পাশের F-1 সিটে বসা যাত্রী মামুন রহমানের হাতে থাকা জলপাই রঙের ট্রাভেল ব্যাগ থেকে একটি সাদা প্লাস্টিকের ভেতরে রাখা ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করার পর গাঁজার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা।
এসময় বাসের সুপারভাইজার সাবেদুল ইসলাম, হেলপার সোহাগ হাওলাদার, যাত্রী ডাঃ পারভেজ এবং অভিযানে অংশ নেওয়া সিপাহি আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজা থেকে ১০ গ্রাম নমুনা হিসেবে আলাদা করা হয়েছে এবং বাকিগুলো সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

‎পরিদর্শক তরুন কুমার রায় আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের দায়িত্বে থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2