লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সংষ্কারের নামে অর্থ লোপাট বিগত সময়ে।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: কক্সবাজারের পেকুয়া জোয়ারের পানি লোকালয়ে

ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের গাফেলতিতে স্লুইসগেইট ধ্বসে জোয়ারের পানি লোকালয়ে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: জালাল উদ্দিন; 

কক্সবাজারের পেকুয়ার মগনামার সোনালী বাজার সংলগ্ন স্লুইসগেইটের ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্তাবাবুদের দায়ীত্বজ্ঞানহীন আচরণে ফের ধ্বসে গিয়ে জেয়ারের পানিতে তলিয়ে গেল হাজারেরও অধিক লবণ মাঠ এবং এটির দ্রুত সংষ্কার না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে উপজেলা পেকুয়ার সাথে। 

ঝুঁকির সম্মুখীন হবেন  মগনামা ইউনিয়নের মটকাভামঙ্গা,অঁইরপাড়া,কুমপাড়া, দরদরি ঘোনা,চেরাংঘোনা,উজানটিয়ার পেকুয়ার চর,ঘোষাল পাড়া ও ষাটদুনিয়া পাড়ার প্রায় ৪ হাজারের অধিক পরিবার এবং বোরো ধান ও লবণমাঠ। ফলে আর্থিক স্থবিরতায় পড়বে পেকুয়া উপজেলার সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। কারণ এসময়ে কৃষি ও লবণ চাষের উপর নির্ভরশীল  উপকুলীয় এ উপজেলা। কৃষিকাজ কিংবা লবণ চাষে উৎপাদন কম হলেই ব্যাপক প্রভাব পড়ে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবন যাত্রায়। তাই এ অনিশ্চিত ভবিষ্যত নিয়ে শংকা জানিয়েছেন সাধারণ কৃষক ও লবণচাষীরা।

সরেজমিন গেলে স্থানীয় চাষীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের গাফেলতিতে ৪১ নং স্লুইসগেইটটি আজ জোয়ারের পানিতে ফের ধ্বসে গিয়ে পানিতে তলিয়ে গেল লবণ মাঠের লবণ। তলিয়ে গেল মগনামার মঠকাভাঙ্গা,চেরাংঘোনা ও দরদরী ঘোনার লবণ মাঠ ও বেশ কয়েকটি বসতবাড়ি। বিগত কয়েক বছর ধরে বড় ধরণের কোন ভাঙ্গণ হলে জরুরী সংষ্কারের নামে অর্থ লুঠে নিয়েছে সংশ্লিষ্টরা। 

দ্রুত সংষ্কার করা না হলে অচিরেই আরো ধ্বসে পড়বে এ স্লুইস গেইট। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে পেকুয়া উপজেলার সাথে উজানটিয়া এবং  মগনামার দক্ষিণ ও পূর্ব অংশের জনসাধারণের। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নাগাল পাওয়া দুষ্কর হয়ে পড়বে সাধারণ মানুষের। পতিত হবে নানাবিধ সমস্যায়। গত বছর স্থানীয় সরকার অধিদফতরের বরাদ্ধে নামে মাত্র সংষ্কার করা হয়েছিল।

মাস খানিক আগে ভরা তিঁতিতে জোয়ারের পানি বেশি হওয়ায় ৪১ নং স্লুইস গেইটের উপর দিয়ে পানি প্রবেশ করায় স্লুইস গেইটে ছোট্র আকারের কয়েকটি ছিদ্র হয়। এ ছিদ্রটির সংষ্কারের উদ্যোগ তাৎক্ষণিক নেয়া হলে এত বড় ভাঙ্গন হত না। ছিদ্র হওয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসন ও ঠিকাদার ফয়সাল চৌধুরীকে জানানো হলেও তারা কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় আজ এ ঝুঁকিতে পতিত হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় লবণ চাষী কামাল উদ্দিন মেম্বার জানান, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ও স্লুইসগেইট ইজারাদারদের খামখেয়ালীপনায় আজকে আমরা বড় ধরণের আর্থিক ঝুঁকিতে পতিত হয়েছি। আল্লাহ না করুক যদি স্লুইট গেইটের বাকি অংশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোটি টাকার লোকসানে পড়ব।

মৎস্যচাষী জয়নাল আবেদীন জানান, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় আজ আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে পড়তে যাচ্ছি। অথচ গত ১ মাস আগে সংষ্কারের দায়ীত্ব পায় মগনামা ইউনিয়ন বি এন পি'র সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী। তিনি দ্রুত এ স্লুইস গেইট সংষ্কার কাজ সম্পন্ন না করায় আজকে আমাদের মৎস্য ঘের ও হাজারের অধিক লবণ মাঠের লবণ জোয়ারের পানিতে তলিয়ে গেল। এ ক্ষতিটা কে পুঁষিয়ে দেবে। আজকের এ ঘটনার জন্য দায়ীদের  বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি। 

সংশ্লিষ্ট ঠিকাদার ফয়সাল আহমদ চৌধুরীর বলেন, একমাস আগে সংস্কার কাজের দায়ীত্ব পেয়েছি। জোয়ারের পানি ও বালুর সংকট থাকায় কাজ শেষ করতে পারি নাই। আশা করি পানি চলাচল স্বাভাবিক এবং বালু পাওয়া গেলে আগামী ১০/১৫ দিনের মধ্যে কাজ শেষ করতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফ   বলেন,স্লইসগেইট ধ্বসে পড়ার সংবাদ পেয়েছি। আমি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ডিসি মহোদয়কে অবগত করব।

পানি উন্নয়ন বোর্ডের দায়ীত্বপ্রাপ্ত কক্সবাজার ও বান্দরবান জেলার প্রধান প্রকৌশলী অপু দেব এর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ৪১ নং স্লুইস গেইট ধ্বসে পড়ার সংবাদ পেয়ে লোক পাঠিয়েছি। গত বছরও ধ্বসে পড়েছিল। বিগত এক মাস আগে আমরা সংষ্কারের জন্য ঠিকাদার ফয়সাল আহমদকে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু তিনি যথা সময়ে কাজ শেষ না করায় এ সমস্যায় পড়তে হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেব।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2