লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মহিলা এমপি মোছাৎ শামছুন্নাহার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ ওমর ফারুক | স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের মাননীয় মহিলা এমপি মোছাৎ শামছুন্নাহার। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম এবং রোগীদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন।

বুধবার সকাল ১১টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলতাফ হোসেন হাসপাতালের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মহিলা এমপি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং রোগীদের সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরা হয়।

পরবর্তীতে দুপুর ১২টায় তিনি পৌরসভা সদরস্থ সীতাকুণ্ড মা, শিশু ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের অবকাঠামো ও বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভানেত্রী বিলকিস আরা আরজু সহ উপজেলা মহিলা নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর সাদেক, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসেন, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ.কে.এম মাহমুদুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2