লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

চন্দ্রনাথ পাহাড়ে শিশু ইরাকে গলা কেটে হত্যাচেষ্টা: তিন দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাটস্থ চন্দ্রনাথের দুর্গম পাহাড় এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরাকে গলা কেটে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনার তিন দিন পর অবশেষে তার মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রবিবার (১ মার্চ) সকালে স্থানীয়রা পাহাড়ি নির্জন স্থানে গলাকাটা অবস্থায় অচেতন ইরাকে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (৩ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইরা।

নিহত ইরা ৭নং কুমিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা নুর হোসেনের মেয়ে বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম। তিনি জানান, “ইরাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মাহবুব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গোপনে কাজ করছে। অতি শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।”

পরিবারের দাবি, দুর্বৃত্তরা ইরাকে ইকোপার্কে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে যায় এবং হত্যাচেষ্টা চালিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। তবে ঘটনার প্রকৃত কারণ, উদ্দেশ্য ও জড়িতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
নিহতের চাচা সাংবাদিক রমিজ আলী বলেন, “আমার ভাতিজি তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। আমরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলাম না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2