লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

রাজশাহীতে সাব্বির হত্যা মামলার প্রধান আসামি জাসন গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ খোরশেদ আলম রাজ 

​রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় বুধবার রাতে মতিহার থানার মিজানের মোড় (ডগারহাট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম জাসন (২৫)। সে ওই এলাকার বাসিন্দা।
​র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে নির্মমভাবে ছুরিকাঘাত করে জাসন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
​হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই র‍্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘাতককে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে।

​এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাসন হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় র‍্যাব-৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2