লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

‎পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপকক্ষতি দিশেহারা কৃষক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধি: ‎এস,এম,রুহুল আমিন,

জয়পুরহাটের পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে গম,আলু ক্ষীরা,পেঁয়াজসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। গত ১২ই মার্চ বৃহস্পতিবার ভোররাতে মুষলধারে বৃষ্টিতে উপজেলার নিচু এলাকার ফসলের ক্ষেতগুলোতে পানি জমে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার বালিঘাটা, আওলাই,কুসুম্বা,মোহাম্মদপুর, বাগজানা,আটাপুর, ধরঞ্জী ও আয়মারসুলপুর, ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম-গঞ্জে হঠাৎ বৃষ্টিতে ক্ষীরা পেঁয়াজ, গম ও আলুর জমিতে হাঁটু সমান পানি জমেছে। এছাড়া অনেক স্থানে ভুট্টা, সরিষা ও গম গাছ মাটিতে নুয়ে পড়েছে।

‎কৃষকরা ক্ষেত থেকে সেচ পাম্প ও নালা তৈরির করে পানি নিস্কাশনের চেষ্টা করছেন।
‎ঢাকারপারা গ্রামের কৃষক নতুন চৌধুরী  বলেন, আমরা মূলত: আলু চাষী। দাম না পাওয়ায় এবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি । এখন ক্ষীরার ভরা মৌসুম। তাই আমাদের দুই একর জমিতে ক্ষীরা লাগিয়েছি। এই ক্ষীরা বিক্রি করে এবার ঈদের কেনাকাটা করতাম। হঠাৎ বৃষ্টির কারণে আমাদের সব স্বপ্ন শেষ।

‎ফতেপুর গ্রামের আঃ মালেকের ছেলে আলু ও গমচাষী কৃষক জনি বলেন, এবার ৩ একর জমিতে গম ও আলু বুনেছি। হঠাৎ বৃষ্টির কারণে সকালে এসে দেখি জমিতে পানি জমেছে। গমের গাছ জমিতেই বিছিয়ে গেছে। আর আলুর গাছ পচে যেতে ধরেছে।আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হলাম।

‎কুটাহারা গ্রামের পেঁয়াজ চাষী ছাইদার রহমান বলেন, তার খেতে পানি জমে থাকায় পেঁয়াজ পচে যাচ্ছে। ভেবেছিলাম ঈদ মার্কেটে পেঁয়াজ তুলে কেনাকাটা করব কিন্তু আমার ভাগ্যে খারাপ।
‎পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, এবার চলতি মৌসুমে অত্র উপজেলার ৭ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। হঠাৎ এই বৃষ্টির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। সরকার থেকে যদি কোন সহযোগিতা আসে তাহলে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলে তিনি জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2