লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গোপালগঞ্জে মহাসড়কে র‍্যাবের অভিযান: ৭ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি আটক।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

​গোপালগঞ্জ প্রতিনিধি 

​গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) এক বিশেষ অভিযানে সাত কেজি গাঁজাসহ মো. ওসমান সানা (১৮) নামে এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকার ‘কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

​র‍্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল র‍্যাবের একটি দল। এরই মধ্যে গোপন সংবাদ আসে যে, ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। 

তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেন। অভিযান চলাকালীন মহাসড়কের পাশে সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করতে দেখে তরুণ ওসমান সানাকে আটক করে র‍্যাব। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নিখুঁতভাবে প্যাকেজজাত করা সাত কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওসমান সানা স্বীকার করেছে যে—সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ ওসমানের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবারই আসামিকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব-৬ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে তাদের এই মাদকবিরোধী সাঁড়াশি অভিযান আগামীতেও সমানতালে অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2