লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গাজীপুরে বাইকুনুর জাতের আঙ্গুর ফলিয়ে দেশের মাটিতে বাম্পার ফলন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: আঙ্গুর ফল

শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি: মোঃ নাজিম উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে বাইকুনুর জাতের আঙ্গুর ফলিয়ে দেশের মাটিতে আবুল হোসেনের বাম্পার ফলন । তার বাগানে বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলে রয়েছে  আঙ্গুর। লতানো গাছের প্রতিটিতেই লাল, সবুজ আঙ্গুরের সমাহার।

সরেজমিন দেখা যায়, জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সাঈদ আলী মোড়লের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আবুল হােসেন  মোড়ল এক বিঘা জমিতে বিদেশি চারটি জাতের আঙ্গুর চাষ করেছেন। প্রতিটি গাছেই অবাক করা ফলন এসেছে। আঙ্গুর বাগানের চারপাশ সুতার জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাখির আক্রমণ থেকে ফল রক্ষা করতেই এই সুতার জাল। উঁচু মাচার ওপরে লতানো গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে লাল, সবুজ রঙের আঙ্গুর। ফলগুলো এখনো পরিপক্ব হয়নি। পরিপক্ব হলে বাজারজাত করবেন বলে জানান আবুল হােসেন।

বাগানোর মালিক আবুল হােসেন বলেন,আমার প্রবাসী ছেলের ইচ্ছায় আঙ্গুর বাগান করি। এই চারাগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। কিছু আনা হয়েছে রাজশাহীর বাঘা উপজেলা থেকে। নাটোর থেকে কিছু আনা হয়েছে। দেশে এই বিদেশি আঙ্গুরের চাহিদা অনেক। বাণিজ্যিক ভিত্তিতে আরও অনেকে যদি এই আঙ্গুর চাষ করেন, তাহলে বাজারে আঙ্গুরের দাম কমবে, পুষ্টির চাহিদাও মিটবে।’ তিনি আরও বলেন, ‘আগে দেশে যেসব আঙ্গুর উৎপাদিত হতো, সেগুলো স্বাদে কিছুটা টক ছিল। নতুন জাতের এই আঙ্গুর আমাদের মাটি ও আবহাওয়া উপযোগী এবং স্বাদেও মিষ্টি।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘চিনাশুকানিয়া গ্রামে আঙ্গুরের বাগান করা হয়েছে। এখানে হাইব্রিড বাইকুনুর জাতসহ কয়েকটি জাতের চাষ করা হয়েছে। বেশ ভালো ফলন আশা করছেন কৃষক। ফলে ইতিমধ্যেই রং ধরেছে। এর মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতা কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে আমরা আঙ্গুরের পরিচর্যায় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, এই বিদেশি ফলের চাষ আমাদের দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2