লোড হচ্ছে...
আজঃ 05 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

ফরিদপুরের সালথায় গরু চুরির আতঙ্ক, সর্বস্বান্ত হচ্ছেন খামারিরা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: সপ্তাহের ব্যবধানে ৯টি গরু চুরি, মহাসড়ক ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র

ফরিদপুরের সালথায় গরু চুরির আতঙ্ক, সর্বস্বান্ত হচ্ছেন খামারিরা



 প্রতিনিধি: আর. টি. হাসান, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উপজেলার বল্লভদী ইউনিয়নে গত কয়েক দিনে গরু চুরির হিড়িক পড়েছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। ইউনিয়নের চণ্ডীবরদী, চরবল্লভদী, খালিশা বল্লভদীসহ বিভিন্ন গ্রামে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, গত এক সপ্তাহের ব্যবধানে শুধু চণ্ডীবরদী গ্রাম থেকেই ৬টি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত রাতে ওই গ্রামের সেলিম শেখের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। ভুক্তভোগী সেলিম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই গরুর দুধ বিক্রি করেই আমার সংসার চলতো। সারাজীবনের জমানো টাকায় কেনা আমার এই তিনটি গরু। চোরেরা আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। এখন আমি কী করব?"

এর আগেও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মিলন চৌকিদার বলেন, "কিছুদিন আগে আমার তিনটি গরু চুরি হয়েছে। চোরের দল আমাকে একেবারে সর্বস্বান্ত ও নিঃস্ব করে দিয়ে গেছে। এই তিনটি গরু ছাড়া আমার আর কোনো সম্বল ছিল না।"

একইভাবে কয়েক মাস আগে চণ্ডীবরদী গ্রামের শাজাহান সরদারের তিনটি গরু, পিলি মুন্সির একটি গাভী এবং চরবল্লভদী গ্রামের হাসেম মোল্লার দুটি গরু চুরি হয়। বারবার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে অনেকে গরু পালনই ছেড়ে দিচ্ছেন। খালিশা বল্লভদী গ্রামের কোবাদ মোল্লা বলেন, "আমার দুটি গরু চুরি হওয়ার পর থেকে গরু পালা বাদ দিয়েছি। এত কষ্ট করে গরু বড় করার পর যখন চোরে নিয়ে যায়, সেই কষ্টের কোনো সীমা থাকে না।"

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় পুলিশের টহল কমে যাওয়ায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। চণ্ডীবরদী গ্রামের শাজাহান শরিফ বলেন, "আমাদের এলাকাটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় পিকআপ ভ্যানে করে গরু চুরি করে পালিয়ে যাওয়া চোরদের জন্য খুব সহজ। এরা কোনো ছিঁচকে চোর নয়, বরং সংঘবদ্ধ বড় কোনো চক্র।"

উত্তর চণ্ডীবরদী গ্রামের মুদি দোকানদার মহিনুর শিকদার বলেন, "একজন কৃষক তার গরুকে সন্তানের মতো লালন-পালন করেন। গরু চুরি হলে সেই শোক সন্তান হারানোর মতোই। চুরি রোধে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সতর্ক হতে হবে।" তিনি চুরি প্রতিরোধে চণ্ডীবরদী স্ট্যান্ড, চরবল্লভদী মোড় ও বাউশখালির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর পাহারার ব্যবস্থা করার দাবি জানান। একইসাথে মহাসড়কে ওঠার প্রধান পথ চণ্ডীবরদীতে একটি সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি, যা চোর শনাক্ত করতে সহায়ক হবে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আজ রাতের গরু চুরির ঘটনাটি আমার জানা নেই। তবে কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগে মিলন চৌকিদারের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং সর্বক্ষণই তৎপর রয়েছে। ইনশাআল্লাহ, আমরা খুব শীঘ্রই চোর শনাক্ত করতে পারব।"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2