লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

আর,টি হাসানঃ মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি প্রজাতন্ত্রের কর্মচারী এবং সরকারী কর্মকর্তা,সরকার যে ভাবে চালাবেন আমি সেই নির্দেশনা মোতাবেকই চলবো। সরকারের পরিপত্রের বাইরে আমি কিছুই করবো না।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, সরকারি মুকসুদপুর কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমি কলেজের ছাত্র-ছাত্রীদের সেবা ও শিক্ষাদানের জন্যই এসেছি। আমাকে সবাই কলেজের পরিবেশ রক্ষায় সহোযোগীতা করবেন এই প্রত্যাশা করছি। কলেজের উন্নয়নের ক্ষেত্রে আমি সবার সর্বক্ষনিক সহোযোগীতা কামনা করছি। সরকারী কলেজে সরকারী নির্ধারিত ফি নিতে হবে। ফি বেশি নেওয়া বা অনৈতিক কোনো কাজ আমার এখানে চলবে না। আমি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের বলে দিয়েছি কেউ অতিরিক্ত অর্থ আদায় করবেন না এবং দিবেন না।

আপনাদের সহযোগিতা এবং আমার সৎ উদ্দেশ্য দিয়ে এই কলেজকে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই। 

মঙ্গলবার (১৭ জুন) সকালে সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে, উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক ড. কবির উদ্দিন আহম্মেদ,সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহবুব হাসান বাবর, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুর রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, সাংবাদিক আশিক মুন্সি প্রমূখ। 

উল্লেখ্য, গত ৬ মে প্রফেসর মোঃ লুৎফর রহমান অধ্যক্ষ হিসেবে সরকারি মুকসুদপুর কলেজে যোগদান করেন। এর আগে তিনি কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজ, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী কলেজ সরকারি রাজেন্দ্র কলেজ এবং সর্বশেষ তিনি ডাসার সরকারি মহাবিদ্যালয়ে মাদারীপুর এ অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2