লোড হচ্ছে...
আজঃ 05 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

সংঘর্ষ-মৃত্যুতে রণক্ষেত্র গোপালগঞ্জ: ৪ জনের প্রাণহানি, ১৪৪ ধারা জারি, নামল বিজিবি-সেনাবাহিনী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পুলিশ সুপারের কার্যালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে উদ্ধার 
গোপালগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন 

রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতায় বিশ্বস্ত সূত্রে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সংঘাতের পর পুরো জেলাজুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সমগ্র জেলায় ১৪৪ ধারা জারি করেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর অভিযানে সেনাবাহিনীর সুরক্ষিত সাঁজোয়া যানে করে উদ্ধার করা হয় জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এসপি অফিসের ভেতর থেকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে উঠছেন। তীব্র উত্তেজনার মধ্যে যানটি তাদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সূত্র জানায়, যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় সাঁজোয়া যানটি নেতাদের প্রথমে শহরের বাইরে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তারা মোল্লার হাট হয়ে খুলনা সার্কিট হাউজের উদ্দেশে রওনা দেন এবং সেখানেই অবস্থান করছেন।

ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুর ৩টার দিকে। এনসিপি আয়োজিত সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় চলতে থাকা ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে প্রাণ বাঁচাতে এনসিপি নেতারা এসপি অফিসে আশ্রয় নিলে সেখানে এক দীর্ঘ অচলাবস্থার সৃষ্টি হয়, যা প্রায় চার ঘণ্টা স্থায়ী ছিল।

বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে থাকলেও দৃশ্যত শান্ত রয়েছে। তবে জেলাজুড়ে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। পুরো পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2