লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ আছে

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে সার উৎপাদন খাতে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ ইউরিয়া সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কারখানা সূত্র জানায়, গত বুধবার বিকেল থেকে সরকারি উচ্চপর্যায়ের নির্দেশনায় দুই কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামালই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। গ্যাসের দহন ও রাসায়নিক প্রক্রিয়া ছাড়া অ্যামোনিয়া বা ইউরিয়া উৎপাদন সম্ভব নয়। শুধু গ্যাস থাকলেই হয় না, উৎপাদনের জন্য নির্দিষ্ট মাত্রার চাপও প্রয়োজন। কিন্তু বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে এই অবস্থায় উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন এবং যন্ত্রপাতির জন্য ঝুঁকিপূর্ণ।

পরিসংখ্যান অনুযায়ী, সিইউএফএল প্রতিদিন প্রায় ১১০০ থেকে ১২০০ টন ইউরিয়া উৎপাদন করে। অপরদিকে বহুজাতিক প্রতিষ্ঠান কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৭২৫ টন ইউরিয়া এবং ১৫০০ টন অ্যামোনিয়া। ফলে দুটি কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন হাজার টন ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে সার আমদানির ওপর নির্ভরশীলতা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

রাষ্ট্রায়ত্ত সিইউএফএলের জন্য এ ধরনের উৎপাদন বন্ধ নতুন নয়। গত বছরের ১ নভেম্বর দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর কারখানাটি চালু করা হয়েছিল। কিন্তু এরপরও যান্ত্রিক ত্রুটি ও অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে বারবার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে শ্রমিকদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক মানের সার কারখানা কাফকোও গত বছরের অক্টোবরে যান্ত্রিক সমস্যার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। এবার জাতীয় পর্যায়ের গ্যাস সংকট তাদের উৎপাদনে নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কাফকোর কারিগরি বিভাগের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কম চাপে প্ল্যান্ট চালালে কোটি কোটি টাকার যন্ত্রপাতির দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি থাকে। তাই নিরাপত্তার স্বার্থে উৎপাদন স্থগিত রাখা হয়েছে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনায় কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে।

বাংলাদেশে রবি মৌসুম এবং সামনে আউশ ও আমন চাষের প্রস্তুতির সময় ইউরিয়া সারের চাহিদা বেশি থাকে। চট্টগ্রামের এই দুই কারখানায় উৎপাদিত সার দেশের বিভিন্ন অঞ্চলের বাফার গুদামে পাঠানো হয় এবং সেখান থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছায়।

কৃষি সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বাজারে সারের সংকট দেখা দিতে পারে। আনোয়ারা এলাকার কৃষক আলাউদ্দিন বলেন, কারখানায় সার উৎপাদন বন্ধ থাকলে বাজারে সারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকরা বিপাকে পড়বেন।

এদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, গ্যাস সরবরাহকারী পেট্রোবাংলা এবং জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়লে সার কারখানাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের জ্বালানি খাতে অস্থিরতা শিল্পখাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডলার সংকটে এলএনজি আমদানিতে ধীরগতি এবং দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি খাতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ অত্যন্ত জরুরি। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানাগুলো চালু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2