লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ, বাড়ছে নজরদারি ও পুলিশ মোতায়েন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ এবং হকার উচ্ছেদে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

আজ মঙ্গলবার (১৯ মে)  মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে আয়োজিত মতবিনিময় সভায় পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ঈদকে সামনে রেখে লাখো মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। কোনোভাবেই মহাসড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। মাওনা চৌরাস্তা যানজটমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন,মহাসড়কে অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি থামানো এবং হকারদের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। ঈদের আগে এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুইঁয়া। তিনি বলেন, ঈদের সময় মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে পশুর হাট বা দোকান বসিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. হামিদুজ্জামান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ২৪ ঘণ্টা টহল ও মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং অবৈধ থ্রি-হুইলার চলাচল ও যত্রতত্র গাড়ি থামানো, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামানসহ  গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি  আলহাজ্ব ডাঃ মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সদস্য  আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান সহ  স্থানীয়  নেতা কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, মাওনা চৌরাস্তার আশপাশে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো, অপরিকল্পিত পার্কিং এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

সভায় উপস্থিত মার্কেট মালিক, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পাশে যাতে কোনো অস্থায়ী পশুর হাট বা অবৈধ বাজার গড়ে উঠতে না পারে, সেদিকেও সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2