প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
গাজীপুর জেলায় গার্মেন্টসে আগুন।

মোঃ মানিক, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলার গাছা থানাধীন ৩২ নং ওয়ার্ড ডেগের চালা রোডে র। ম্যাট্রিস গার্মেন্টসে আগুনের সূত্রপাত সকাল 10 ঘটিকায় হঠাৎ করে আগুন লাগার ঘটনাটি ঘটে বাহির থেকে এলাকাবাসীর ডাক চিৎকারে প্রকাশিত হয় ঘটনাটি তাৎক্ষণিক গার্মেন্টস কর্তৃপক্ষ সকল ওয়ার্কারদের ফ্যাক্টরি থেকে বাহির করে দেন।
কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় একে একে যুক্ত হয় আরো ৪টি ইউনিট সর্বমোট ফায়ার সার্ভিসের ৫ ইউনিটে র দীর্ঘ দুই ঘন্টা সময় চেষ্টা করে আগুনটি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঘটনাটি পর্যবেক্ষণ করার জন্য গাছা থানার অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করেন সময় আরো উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবুল কালাম ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে কথা বলে জানা যায়, আগুনের সূত্রপাত শর্ট সার্কিটেও হতে পারে অথবা অন্য কোন কারণে হতে পারে এই বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বিষয়টি সকলেই এড়িয়ে যান ফ্যাক্টরি ভিতরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত হলে ফ্যাক্টরির ভিতরে ঘটনাস্থল পরিদর্শন করতে তাদেরকে বাধা দেওয়া হয়।
এক পর্যায়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন অফিসারদের জিজ্ঞাসাবাদ করলে তারা কেহই সদুত্তর দিতে চাননি এমনকি ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কিন্তু ওয়ার্কারদের অভিযোগ অগ্নি নির্বাপক যন্ত্রের ফ্যাক্টরিতে ঘাটতি রয়েছে এমনকি রিজার্ভ টাংকিতে যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা থাকার কথা থাকলেও সেখানে রয়েছে শুন্য এই শুনে এলাকাবাসী সহ সকলেই হতাশা প্রকাশ করেন প্রশাসন সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণ সহ। সকল ফ্যাক্টরির কার্যকর পর্যবেক্ষণ দাবি করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা