লোড হচ্ছে...
আজঃ 04 July 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
পুঁজিবাজারে আইপিও সংকট, বাড়ছে অর্থনীতির নীরব চাপ। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি। জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। ‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ। ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার। সরাইলে পুলিশের বিশেষ অভিযান: সঙ্ক্রাস বিরোধী আইনের আসামিসহ গ্রেফতার ৫ পথিকৃত সংস্থা ‘পেইজ' এর আয়োজনে কুমিল্লায় চাকরি মেলা অনুষ্ঠিত। স্বাধীন সাংবাদিকতা বিরুদ্ধে হয়রানি মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন। জরিমানা নয় সচেতনতা: ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেটবিহীন ৩৪ চালককে হেলমেট ক্রয় করিয়ে দিল ট্রাফিক পুলিশ জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় আজ থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল কক্সবাজার সন্ত্রাসী হামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মিজান গুরুত্বর জখম-হাসপাতালে ভর্তি। সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ইউএনও ও ওসির সঙ্গে মতবিনিময়। খালের উপর সেতুতে ভয়াভহ ফাটল, বড় দুর্ঘটনা হওয়ার শংকা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা। বান্দরবানে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে তরুণ-তরুণীদের ড্রাইভিং প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত। চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন।

কোটি টাকার অর্থ কেলেঙ্কারি: তিন বছরেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি আনিছুর রহমান

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
‎গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হিসাবরক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় তিন বছর আগে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ দাখিল হলেও আজও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি আনিছুর রহমানসহ সাতজন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তা এখনো কাগজেই সীমাবদ্ধ।

‎মামলার সূত্রে জানা যায়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত আনিছুর রহমান গাইবান্ধা জেলা বিআরডিবি কার্যালয়ে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। এ সময়ে তিনি চারজন উপ-পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতি করেন। দুদকের তদন্তে এসব জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। ওই সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিলের অর্থ থেকে মোট ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

‎তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাইবান্ধা শাখায় ডিডি বিআরডিবি নামে একটি ব্যাংক হিসাব খুলে সেখানে এসব অর্থ লেনদেন করেন।
‎২০১৮ সালের জানুয়ারিতে সরকার গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি নামে একটি প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় পল্লী বাজারের নামে ৯ লাখ ৭৪ হাজার টাকার স্থায়ী আমানত (এফডিআর) বিআরডিবি ব্যাংকে জমা রাখা হয়। কিন্তু একই বছরের মার্চে উপ-পরিচালক আব্দুস সবুর দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, আনিছুর রহমান ওই টাকা তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন।

‎ঘটনায় সন্দেহ হলে উপ-পরিচালক তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্তেই আনিছুর রহমানের অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিআরডিবির প্রধান কার্যালয় আরও একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে, যা আনিছুর রহমানের অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি নিশ্চিত করে।

‎ফলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আনিছুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।
‎অর্থ আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধান শেষে সত্যতা পেয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে গাইবান্ধা বিশেষ জজ আদালতে মামলা দায়ের করেন।

‎পরে তদন্ত সম্পন্ন করে দুদক আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। চলতি বছরের ২৭ আগস্ট আদালত সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ২৫ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় সেই পরোয়ানা পৌঁছালেও আসামিরা এখনো অধরা।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আসামি গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় নজরদারি চলছে। আমরা খুব শিগগিরই প্রধান আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হব।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2